Tuesday, June 23, 2026

Gujarat: মোদির রাজ্যে পুলিশকর্মীকে পিষে দিল ট্রাক, আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন

Date:

Share post:

প্রশ্নের মুখে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রাজ্য গুজরাট (Gujrat)। ফের বিজেপিশাসিত রাজ্যে পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে তোপ দাগছেন বিরোধীরা। পুলিশকর্মীকে (Policeman) পিষে দিল ট্রাক। মঙ্গলবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটে গুজরাটের বরসাদ এলাকায়। আহত কনস্টেবলকে (Constable)উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। একদিনে দেশের বুকে তিনটি ঘটনা। হরিয়ানা (Haryana),ঝাড়খন্ডের (Jharkhand)পর এবার মোদির নিজের রাজ্য গুজরাট (Gujrat)। মঙ্গলবার রাত ১ টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্থানের (Rajasthan) নম্বর প্লেট লাগানো একটি ট্রাক গুজরাটের বরসাদ এলাকায় প্রবেশ করে। ট্রাকটির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। হাত দেখিয়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করেন কনস্টেবল, বলে জানা যায়। কিন্তু ট্রাকটি দাঁড়ানোর বদলে কনস্টেবলকে পিষে দিয়ে বেরিয়ে যায় চালক। মৃতের নাম কিরন রাজ। এই প্রথম নয়, গত একদিনে এই নিয়ে তৃতীয় ঘটনা ঘটায় স্বভাবতই প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা। প্রথমে হরিয়ানায় অবৈধভাবে পাথার খাদানের অভিযোগ পেয়ে ডিএসপি (Haryana DSP) সুরিন্দর সিং বিষ্ণোই পৌঁছলে, পাথরবোঝাই ডাম্পার তাঁকে পিষে দেয়। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ঝাড়খণ্ডের (Jharkhand)মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দেয় গাড়ি। ফের মঙ্গলবার রাত্রে গুজরাতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক পুলিশ কনস্টেবল। মোদি জমানায় বারবার এমন ঘটনা ঘটায় বিপাকে কেন্দ্রের বিজেপি শিবির।


Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...