Saturday, March 28, 2026

বিদ্যুতের খরচে লাগাম টানতে সরকারি আধিকারিকদের স্যুট না পরার নিদান শেখ হাসিনার

Date:

Share post:

বিশেষ সংবাদদাতা, ঢাকা: স্যুট বা কোট পরে অফিসে বসলে গরম বেশি লাগবে। ফলে এসি বা পাখা বেশি চলবে। বিদ্যুত বাঁচাতে এবার সরকারি আধিকারিকদের স্যুট বা কোর্ট না পরার নিদান দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)। মঙ্গলবার ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগেও প্রধানমন্ত্রী বিদ্যুতের ব্যবহার কমাতে দেশে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন। যা কার্যকর রয়েছে বাংলাদেশে।

আরও পড়ুনঃ একুশের মঞ্চেই শুভেন্দু বলেছিলেন “বিজেপি বহিরাগত”, অতীতের ভিডিও তুলে খোঁচা কুণালের

করোনার পর থেকে আর্থিক মন্দা দেখা দিয়েছে বাংলাদেশে। সারা বিশ্বের সঙ্গে জ্বালানী ও খাদ্যশস্যের সংকটের প্রভাব পড়েছে সেদেশে। এই পরিস্থিতিতে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শেখ হাসিনা। সেখানে তিনি সেদেশের সরকারি আধিকারিকদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন। যাতে বিদ্যুৎ বাঁচানো যায়। এদিন তিনি বলেছেন, ‘স্যুট বা কোট পরে অফিসে বসলে গরম বেশি লাগবে। ফলে এসি বা পাখা বেশি চলবে। সেই কারণেই আধিকারিকদের স্যুট-কোট না পরার নির্দেশ দেন তিনি। কেবলমাত্র শীতে বা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেই স্যুট-কোট পরতে পারবেন সরকারি আধিকারিকরা।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী সরকারি আধিকারিকদের অফিস চলাকালীন এসির তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে না নামানোর নির্দেশ দিয়েছেন এবং অপ্রয়োজনে এসির ব্যবহার না করা, অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় অবশ্যই এসি, পাখা বন্ধ করে যাওয়ার নির্দেশও দিয়েছেন।

 

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...