Monday, June 22, 2026

কোনও শক্তির কাছে মাথা নত করব না: একুশে জুলাই শহিদ স্মরণ করে টুইটে বার্তা অভিষেকের

Date:

Share post:

একুশে জুলাই – শহিদ স্মরণ। ধর্মতলায় ঐতিহাসিক সমাবেশের আগে, বৃহস্পতিবার সকালে টুইট করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। নিজের টুইটার হ্য়ান্ডেলে (Twitter Handle) তিনি লেখেন, “বাংলার ইতিহাসে ২১শে জুলাই এক পবিত্র দিন! ১৯৯৩ সালে পুলিশের বর্বরতায় প্রাণ হারানো ১৩ জন শহিদকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। এই শহিদ দিবসে, আমাদের কণ্ঠস্বর আরও তীব্র হোক। আমরা কোনও শক্তির কাছে নত করব না! মানুষের জন্য আমরা আমাদের সব দেব।”

আরও পড়ুন:মহাসমাবেশ ঘিরে শহরে জনস্রোত, থাকছে পুলিশের কড়া নজরদারি

সারারাজ্য় থেকে কর্মী-সমর্থকরা উপস্থিত হয়েছেন কলকাতায়। বিভিন্ন জায়গায় তাঁদের থাকার ব্য়বস্থা করা হয়েছে। গত তিন দিন ধরে সেই জায়গায় ঘুরে ব্য়বস্থাপনা নিজে তদারকি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, এবার এক ঐতিহাসিক শহিদ স্মরণের সাক্ষী থাকবে মানুষ। সকালেই স্য়োশাল মিডিয়ায় শহিদ স্মরণের পাশাপাশি- মানুষের জন্য় সব উৎসর্গ করার বার্তা দিলেন অভিষেক।



 

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...