Tuesday, April 7, 2026

Annu Rani: ফের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে অন্নু রানি

Date:

Share post:

ফের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championship) ফাইনালে উঠলেন অন্নু রানি (Annu Rani)। আর ফাইনালে উঠতেই ভারতীয় হিসাবে এই প্রতিযোগিতায় টানা দু’বার ফাইনালে ওঠার নজির গড়লেন তিনি। এর আগে ২০১৯ সালে দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন অন্নু।

শুরুতেই ফাউল থ্রো। দ্বিতীয় প্রচেষ্টায়ও ৫৫.৫৩ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করেনি তাঁর বর্শা। কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই যখন বিদায় নেওয়া আশঙ্কা চেপে বসেছে অন্নু রানির ঘাড়ে, ঠিক তখনই ঘুরে দাঁড়ান ভারতীয় এই তারকা। আর তৃতীয় তথা চূড়ান্ত প্রচেষ্টায় ৫৯.৬০ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন অন্নু। আর এরপরই ফাইনালের টিকিট পাকা করে ফেলেন তিনি।

 

উল্লেখযোগ্য বিষয়, জাতীয় রেকর্ডের মালকিন অন্নু নিজের সেরা পারফর্ম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারেননি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে। ভারতীয় তারকার ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স হল ৬৩.৮২ মিটার।

আরও পড়ুন:Asia Cup: জল্পনাই সত‍্যি, এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়াল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

 

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...