Monday, April 6, 2026

Kl Rahul: করোনায় আক্রান্ত কে এল রাহুল, জানালেন বিসিসিআই সভাপতি

Date:

Share post:

ফের করোনার (Corona) থাবা ভারতীয় দলে (India Team)। এবার করোনায় আক্রান্ত হলেন কে এল রাহুল (Kl Rahul)। তাঁর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জার্মানিতে অস্ত্রোপচার সেরে ধীরে ধীরে এনসিএ-তে রিহ‍্যাবের মাধ্যমে স্বাভিক ছন্দে ফিরছিলেন রাহুল। শনিবারই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁর। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার কথা রাহুলের। তবে তার আগে তাঁকে ধাক্কা দিল কোভিড-১৯।

বৃহস্পতিবার ছিল অ্যাপেক্স কাউন্সিলের মিটিং। সেই মিটিং শেষে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, করোনা আক্রান্ত হয়েছেন কে এল রাহুল। বেঙ্গালুরুতে কোভিড আক্রান্ত হন তিনি। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন রাহুল।

 

দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে চোট পেয়েছিলেন রাহুল। সেই চিকিৎসা করাতে যেতে হয়েছিল জার্মানিতে। সেখান থেকে ফিরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছিলেন ভারতের এই তারকা ব‍্যাটার। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন:BCCI: এক সপ্তাহ পিছিয়ে গেল কোর্টের শুনানি, ২৮ জুলাই হবে সৌরভ-জয় শাহদের ভাগ‍্য নির্ধারণ

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...