Saturday, June 20, 2026

Entertainment: জল্পনায় সিলমোহর! প্রকাশ্যে এলেন দুর্নিবারের নতুন প্রেমিকা 

Date:

Share post:

সঙ্গীত শিল্পী দুর্নিবার সাহার (Durnibar Saha) জীবনে এসেছেন নতুন মানুষ। পুরনো তিক্ততা থেকে বেরিয়ে ভালবাসার নতুন সম্পর্কে সিলমোহর দিলেন স্বয়ং গায়ক। কিন্তু জানেন কি গায়কের নতুন প্রেমিকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ঘনিষ্ঠ? জল্পনা পেরিয়ে অবশেষে দুর্নিবারের সঙ্গে সম্পর্কের ঘোষণা করলেন প্রেমিকা ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ওরফে মোহর।

এবার আসল গল্পটা লেখার পালা। হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় এভাবেই প্রেমের সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ঐন্দ্রিলা। প্রেমিকের নাম দুর্নিবার সাহা। রিয়ালিটি শো থেকে গায়কের উত্থান। ২০২১ সালে বান্ধবী মীনাক্ষী মুখোপাধ্যায় কে সামাজিক স্বীকৃতি দিয়ে ঘরনী করে আনেন দুর্নিবার। যদিও রেজিস্ট্রি করে রেখেছিলেন আগেই। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এই বছরের গোড়া থেকেই তাঁদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছিল। অবশ্য প্রকাশ্যে এই নিয়ে কেউই মুখ খোলেননি। অবশেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা সেন আসল তথ্যটি প্রকাশ করলেন। তাঁর সঙ্গে দুর্নিবারের প্রেমের সম্পর্কের ঘোষণা করে দিলেন নেট দুনিয়ায়। উত্তরে ভালবাসার কথা স্বীকার করলেন গায়ক নিজেও। অবশ্য মীনাক্ষী এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি। সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসার কথা উজাড় করে দিয়ে দুর্নিবার লিখেছেন, “আই লাভ ইউ মোর “, আর এই রসায়নেই মজেছে নেটিজেনরা।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...