Friday, June 26, 2026

কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের দিশা দেখাবেন নেত্রী, মন্তব্য পার্থর

Date:

Share post:

বৃষ্টি আর তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান প্রায় সমার্থক হয়ে গিয়েছে। বৃষ্টির মাধ্যমেই আমাদের আশীর্বাদ করেন বরুণ দেব। গত দু’বছর ধরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি দিনটি কবে আসবে, আমরা শহিদ তর্পণ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবো। তাঁর কাছ থেকে আগামীদিনের দিক নির্দেশ পাবো।বৃহস্পতিবার একুশের শহিদ স্মরণ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী ও অগণতান্ত্রিক নীতি রয়েছে তাঁর বিরুদ্ধে একজোট হয়ে কীভাবে লড়াই করতে হবে তার পথ দেখিয়ে দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নবীন-প্রবীণে মিলিয়ে বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে নতুন ভাবে আন্দোলন সংঘটিত করার লক্ষ্যে দিক নির্দেশ করবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূরদূরান্ত থেকে যে অসংখ্য কর্মী সমর্থকরা এতটা কষ্ট করে এসেছেন, কষ্ট করে শিবিরে কাটিয়ে সভায় এসেছেন, তাঁদের ও একুশের শহিদদের প্রতি আরও একবার শ্রদ্ধা জানাই।

 

 

Related articles

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...