Wednesday, March 25, 2026

আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাও: মঞ্চে মুড়ি ও সিলিন্ডার এনে সরব মমতা

Date:

Share post:

মুড়ি, চিঁড়ে, দুধ-এর মতো মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীতে জিএসটি বসিয়েছে মোদি সরকার। যার জেরে দাম বেড়েছে এই সকল সামগ্রীর। এরই বিরুদ্ধে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নাটকীয় ভঙ্গিমায় প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেস(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কর্মীদের আনা মুড়ি মঞ্চে তুলে এনে মমতা বললেন, “এই মুড়ির উপরও জিএসটি(GST)! কত জিএসটি বসিয়েছে?” এরপর রীতিমত হুঁশিয়ারি দিয়ে নেত্রী জানালেন, “আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।” শুধু তাই নয়, গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঞ্চে তুলে আনলেন প্রতীকী সিলিন্ডার। আর সেই সিলিন্ডার হাতে নিয়ে প্রতিবাদে সামিল হলেন দেব।

সম্প্রতি মুড়ি, চিড়ে, দুধের মতো প্যাকেটজাত একাধিক নিত্যপ্রয়োজনীয় উপর জিএসটি বসিয়েছে কেন্দ্র। এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেত্রী এদিন সরব হন একুশের মঞ্চ থেকে। বক্তব্যের মাঝেই জনতার উদ্দেশ্যে তিনি বলেন, কেউ মুড়ি নিয়ে এসো। সভামঞ্চের সামনে থাকা জনতার মধ্যে থেকে কেউ একজন মুড়ি এগিয়ে দেন মঞ্চের দিকে। সেই মুড়ি ট্রেতে সাজিয়ে মঞ্চে বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, “এই সামান্য মুড়িতেও জিএসটি! মানুষকে মুড়ি খেতে গেলেও এবার বাড়তি খরচ করতে হবে। আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।”

এর পাশাপাশি দফায় দফায় গ্যাসের দাম বাড়তে বাড়তে ১১০০ টাকা ছুয়ে ফেলেছে। মঞ্চে ভয়াবহ এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হন নেত্রী। তখনই ভিড়ের মাঝে প্রতীকী সিলিন্ডার সহ এক তৃণমূল কর্মীকে দেখা যায়। সেটি চোখে পড়তেই মমতা ওই সিলিন্ডার মঞ্চে নিয়ে আসতে বলেন। ডেকে নেন তৃণমূল সাংসদ দেবকে। তাঁর হাতে সিলিন্ডার তুলে দিয়ে তিনি বলেন, “বুঝতে পারছেন কোন সরকারের আমলে আমরা বাস করছি।” এই ইস্যুতে ইডি-সিবিআইকে একহাত নিয়ে মমতা বলেন, “ইডি-সিবিআই অফিসাররা কারও বাড়িতে গেলে ভয় পাবেন না। বাড়িতে ডেকে বসান। তারপর সামনে মুড়ি রাখুন, সিলিন্ডারও রাখুন। জানতে চান, এসবের উপর কেন এত দাম চাপানো হল।”


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...