Wednesday, March 25, 2026

সুন্দরবন বেড়াতে গিয়ে নিখোঁজ যুবক, চলছে তল্লাশি

Date:

Share post:

সুন্দরবনে বেড়াতে গিয়ে নিখোঁজ এক পর্যটক। মদ্যপ অবস্থায় নৌকায় চড়ার সময় এই বিপত্তি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনও অন্য ঘটনা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তাঁর সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন:“নেত্রী মঞ্চে উঠতেই উধাও বৃষ্টি, নচিকেতার গলায় তখন তুমি আসবে বলে আকাশ মেঘলা…!”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ পর্যটকের নাম প্রসেনজিৎ গোস্বামী। বয়স ৪৩ বছর। নিখোঁজ ওই ব্যক্তির বাড়ি বীরভূমের তারাপীঠ এলাকায়। বুধবার ১৪ জনের একটি দল সুন্দরবন বেড়াতে আসে। একটি জলযান ভাড়া নেন তাঁরা। অভিযোগ, জলযানে থাকাকালীন রাতে অতিরিক্ত মদ্যপান করেন তাঁরা। এরপর পাখিরালার টাইগার মোড়ের কাছে গোমর নদীতে ঘটে বিপত্তি। এমনকী মদ্যপান করতে করতে এক পর্যটক অসুস্থও হয়ে পড়েন। তাঁকে গোসাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, নিখোঁজ হয়ে যান প্রসেনজিৎ নামের ওই পর্যটক। হাজার খোঁজে তাঁর সন্ধান না মেলায় স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেতেই ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শেষ পাওয়া খবরে এখনও তার খোঁজ মেলেনি।

পুলিশের অনুমান, বর্ষাকালে নদীর জলস্তর বেড়েছে। তারমধ্যে মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া চলছে। এমাতাবস্থায় একটু বেসামাল হলেই যেকোনও সময় বিপত্তি ঘটতে পারে। এক্ষেত্রেও অনেকটা তেমনি ঘটেছে। তবে নিখোঁজ পর্যটক জীবিত না মৃত তা নিয়ে বাড়ছে রহস্য।



 

Related articles

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...