Sunday, April 5, 2026

মৃত শিশু বেঁচে উঠবে! ১৮ ঘন্টা ঘরবন্দি দেহতে ধরল পিঁপড়ে

Date:

Share post:

সকালে মা বলে ডাকবে তিন বছরের ছেলে। এমনই আশা করেছিলেন গৌরবের বাবা-মা। কিন্তু আঠারো ঘন্টা কেটে গেলেও কাঙ্খিত মা ডাক শুনতে পেলন না তিনি। ততক্ষণে পচন ধরেছে শিশুর মৃতদেহে। ধরেছে পিঁপড়েও। বিজ্ঞান ও প্রযুক্তি (Science and Technology) নির্ভর একুশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনও মানুষ কতটা কুসংস্কারাচ্ছন্ন (Superstition) তার জ্বলন্ত উদাহরণ দক্ষিণ ২৪ পরগনার রাসখালির এই ঘটনা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে জলে ডুবে মৃত্যু হয় তিন বছরের ওই শিশুর। দুপুরে মায়ের সঙ্গেই ঘুমিয়েছিল ছোট্ট গৌরব। হঠাৎ ঘুম ভাঙতেই মা দেখেন ছেলে নেই। তারপরেই শুরু হয় খোঁজাখুঁজি। বহুক্ষণ পর বাড়ির পাশেই একটি পুকুরে ভাসতে দেখা যায় একরত্তির দেহ। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাধবনগর গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

একরত্তিকে গৌরবের দেহ নিয়ে বাড়ি ফেরার পরেই এলাকার মণ্ডলরা এসে বলেন, তাঁদের সন্তানের মৃত্যু হয়নি। রাত ১২টা নাগাদ ওই শিশুর নিথর দেহ একটি অন্ধকার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে তারা চলে যায়। যাওয়ার সময় বলে যায়, “কেউ যেন দরজা না খোলে। সকালে ছেলে মা, মা বলে ডেকে উঠবে।” মণ্ডলদের সেই কথায় বিশ্বাস করেন হতভাগ্য বাবা-মা।

সকালে পরিবারের লোকেরা ঘরে ঢুকে দেখেন, ওই শিশুর নিথর দেহে ততক্ষণে পচন ধরে গিয়েছে। পিঁপড়ে ধরে গিয়েছে দেহে। এই খবর পাওয়ার পরই মন্ডলদের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান।


Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...