Monday, June 8, 2026

Asia Cup: জল্পনার অবসান, সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এশিয়া কাপ, জানালেন সৌরভ

Date:

Share post:

জল্পনার অবসান। শ্রীলঙ্কার (Srilanka) বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) হবে ২০২২ এশিয়া কাপ (2022 Asia Cup)। বৃহস্পতিবার রাতে এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শ্রীলঙ্কার রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা খারাপের জন‍্য এশিয়া কাপের আয়োজন করা যে সম্ভব নয় তা আগেই জানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার পরেই জল্পনা শুরু হয়েছিল, তা হলে কোন দেশে বসবে প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটালেন বিসিসিআই প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পরে সাংবাদিকদের সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “সংযুক্ত আরব আমিরশাহিতে হবে এশিয়া কাপ। কারণ, ওই সময় একমাত্র সেখানেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ”

গত বুধবারই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) জানায় যে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওদের বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওরা আয়োজন করতে পারবে না।”

এরপরই জল্পনা শুরু হয় যে কোন দেশে হবে এই টুর্নামেন্ট। সেই সময় সংযুক্ত আরব আমিরশাহিকে সম্ভাব্য দেশ হিসাবে ভাবা হলেও দৌড়ে ছিল ভারতও। কিন্তু বৃহস্পতিবারই সব জল্পনার অবসান ঘটিয়ে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:BCCI: ভারতীয় দলের জার্সি স্পনসরের কাছে ৮৬ কোটি ২১ লক্ষ টাকা পাওয়না বিসিসিআইয়ের : সূত্র

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...