Monday, March 16, 2026

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট, পাশের হার ৯২.৭১ শতাংশ

Date:

Share post:

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। প্রকাশিত হল মেধাতালিকাও। পড়ুয়ারা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in এবং cbse.gov.in থেকে রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্ট দেখা যাবে DigiLocker এবং Pariksha Sangam-এও।

সিবিএসই-র তরফে জানিয়েছে,এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের রেজাল্ট ভাল। পাশের শতাংশের হারেও ছাত্রীরা টেক্কা দিয়েছে ছাত্রদের। মেয়েদের পাশের হার যেখানে ৯৪.৫৪ শতাংশ, সেখানে ছাত্রদের মধ্যে ৯১.২৫ শতাংশ পরীক্ষায় পাশ করেছে। তবে রূপান্তরকামী পরীক্ষার্থীদের পাশের হার ১০০ শতাংশ। দু’টি ওয়েবসাইটে রোল নম্বর এবং স্কুলের নম্বর ব্যবহার করে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন ছাত্র ছাত্রীরা।

আরও পড়ুন:সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি সহ ১৩ জায়গায় ইডির হানা

সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের ফলাফল

সবথেকে ভালো পাশের হার ত্রিবান্দ্রম অঞ্চলে (৯৮.৮৩ শতাংশ)। তালিকার সবথেকে নীচে রয়েছে প্রয়াগরাজ (৮৩.৭১ শতাংশ)।

শুক্রবার সকালে কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশের হার ৯২.৭১ শতাংশ।

এবার মোট ১৪৪৪৩৪১ জন দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেন। যে পরীক্ষা গত ২৬ এপ্রিল শুরু হয়েছিল। পরীক্ষা শেষ করেছিল ১৫ জুন।

কীভাবে পরীক্ষার্থীরা ফলাফল দেখবেন, জেনে নিন একনজরেঃ

১) সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in পেজে যান।

২)  ‘Results’ লিঙ্কে ক্লিক করুন। একটি পেজ খুলবে।

৩) ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022 (Link 1) – Announced on 22nd July 2022’, ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022 (Link 2) – Announced on 22nd July 2022’ এবং ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022 (Link 3) – Announced on 22nd July 2022’ – এই তিনটি লিঙ্ক আছে।

৪) লিঙ্কে ক্লিক করলে নয়া একটি পেজ খুলে যাবে। ‘Senior School Certificate Examination (Class XII) Results 2022’-র নীচে রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ডের আইডি লিখে ‘Submit’ করুন।

৫) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।

এই রেজাল্ট সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের চূড়ান্ত ফলাফলের মার্কশিট। যা ২০২২ সালের প্রথম এবং দ্বিতীয় টার্মের পরীক্ষার পওয়া ফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এ ছাড়া প্রজেক্টের কাজ, প্র্যাকটিকাল পরীক্ষা, প্রি-বোর্ড পরীক্ষা এবং স্কুলের মূল্যায়ন থেকে পাওয়া ছাত্রছাত্রীদের নম্বরও যুক্ত করা হয়েছে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরে।



 

spot_img

Related articles

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...