Thursday, April 9, 2026

Cossipore: অমানবিক! বেতন বাকি থাকায় স্কুলে আটক নার্সারি পড়ুয়া

Date:

Share post:

ফের এক নির্মমতার সাক্ষী রইল শহর। স্কুলের বেতন না দিতে পারার খেসারত দিতে হল ৫ বছরের এক নার্সারি পড়ুয়াকে (Nursery student)। কাশিপুরের (Cossipore)এক ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। পরিবার সূত্রে খবর, ব্যক্তিগত সমস্যা থাকার কারণে মাস তিনেক স্কুলের বেতন দিতে পারেন নি পড়ুয়ার বাড়ির লোক। তারপর সেই টাকা দিতে চাইলে স্কুলের তরফ থেকে বলা হয় ওই টাকা প্রিন্সিপালের ব্যক্তিগত অ্যাকাউন্ট-এ পাঠাতে হবে এবং গোটা বিষয়টিকে রি-অ্যাডমিশন (Re-admission) হিসেবে ধরা হবে। এরপর আজ স্কুলের পরীক্ষার শেষে প্রায় মিনিট ৪০ আটকে রাখা হয় ওই শিশুকে বলে অভিযোগ পড়ুয়ার অভিভাবকদের। তাঁরা বলছেন পরীক্ষার পর ৯.৩০ মিনিট নাগাদ স্কুল ছুটি হওয়ার কথা। কিন্তু প্রায় ১০ টা ১৫ মি পর্যন্ত খুদে পড়ুয়াকে আটকে রাখা হয়। এই বিষয়ে স্কুলের কাছে জানতে চাওয়া হলে স্কুলের তরফ থেকে বলা হয় প্রিন্সিপালের নির্দেশ মেনেই এমন কাজ করা হয়েছে। বাড়ি ফেরার পর পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এরপরই শিশুর পরিবার সিঁথি থানার (Sinthi Police Station)দ্বারস্থ হয়ে স্কুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।


Related articles

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...