Sunday, June 28, 2026

কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয়-বিকাশের ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Date:

Share post:

কয়লাকাণ্ডে(Cole Scam) অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র(Binay Mishra) এবং বিকাশ মিশ্রের(Bikhash Mishra) বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পূর্ব বর্ধমানে একটি কোম্পানির নামে কেনা এই দুই জনের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি(ED)। এই সম্পত্তির আনুমানিক মূল্য ১৩.৬৩ কোটি টাকা।

ইডি সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের গোপীনাথপুরে বিনয় এবং বিকাশের একটি সংস্থার নামে দুটি সম্পত্তি কেনা হয়েছিল। ওই দু’টি সম্পত্তির মালিকানা রয়েছে ‘এলটিবি ইনফ্রা কনসালট্যান্ট’ নামে একটি সংস্থার হাতে। ওই সংস্থাটি বিনয় এবং বিকাশের। এই দু’টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনি লেনদেন প্রতিরোধ আইন, ২০২২-এর আওতায়। উল্লেখ্য, এই মামলায় এর আগেও ২০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বিনয় ও বিকাশের সম্পত্তি আর কোথায় কোথায় রয়েছে জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারিরা।

কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র দীর্ঘদিন ধরেই ফেরার! ইতিমধ্যে তাঁর রাসবিহারীর বাড়ি অ্যাটাচ করেছে ইডি। কিন্তু বারবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। বর্তমানে তিনি দুবাইয়ে রয়েছেন বলে দাবি ইডির। এই পরিস্থিতিতে এবার তাঁর বিরুদ্ধে ফেরার আর্থিক অপরাধী আইন প্রয়োগ করতে চলেছে ইডি। দেশ ও বিদেশে থাকা তাঁর সমস্ত বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করার যে আইনি প্রস্তুতি শুরু করেছিল ইডি বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে হানা তারই প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে।


Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...