Tuesday, June 23, 2026

India Team: জাদেজার চোট, প্রথম ম‍্যাচে জাড্ডুর খেলা নিয়ে কী বললেন অধিনায়ক ধাওয়ান?

Date:

Share post:

শুক্রবার থেকে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। তবে তার আগে চিন্তার ভাঁজ টিম ইন্ডিয়ার অন্দরে। বৃহস্পতিবার রাতের খবর, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) হাঁটুতে চোট। যে কারণে প্রথম ম‍্যাচে অনিশ্চিত এই সিরিজের সহ-অধিনায়ক।

এই নিয়ে ম্যাচের আগে সংবাদিক সম্মেলনে ধাওয়ান বলেন, “এই মুহুর্তে ওর চোট রয়েছে। তাই আমরা জানি না যে, ও প্রথম ম‍্যাচটা খেলতে পারবে, কি না! তা ছাড়া, মহম্মদ সিরাজ আছে, প্রসিধ আছে, এবং আমাদের ভালো ফাস্ট বোলার রয়েছে। স্পিনে অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চ‍্যাহাল আছে। আমাদের বোলিং ইউনিটের একটি ভালো দল রয়েছে। এরাই পার্থক্য গড়ে দেবে। তাই জাদেজা যদি নাও খেলতে পারে তবে আমাদের খুব একটা অসুবিধা হবে বলে আমি মনে করি না।”

দেশকে নেতৃত্ব দিতে পেরে উচ্ছসিত ধাওয়ান। তিনি বলেন, আমি দলকে নেতৃত্ব দেব, এটা ভেবেই উত্তেজিত। আমি নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা দারুণ একটা সিরিজ উপহার দিতে পারব। তবে এটা মাথায় রাখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া এবং পরিবেশ চ্যালেঞ্জ খাড়া করতে পারে।”

আরও পড়ুন:Neeraj Chopra: প্রথম থ্রো’তেই বাজিমাত, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...