Saturday, April 4, 2026

Kerala: আফ্রিকান সোয়াইন জ্বরের খোঁজ মিলল ভারতে, চিন্তায় চিকিৎসকরা

Date:

Share post:

একের পর এক ভাইরাসের (virus) সন্ধান মিলছে দেশে। করোনা (Corona)নিয়ে বিপর্যস্ত ভারত সহ বিশ্বের একাধিক দেশ। তার মধ্যেই উদ্বেগ বাড়িয়ে দেশে মিলল সোয়াইন জ্বরের (Swine Fever)হদিশ। বিশেষজ্ঞরা বলছেন আফ্রিকান সোয়াইন ফিভারের (African Swine Fever) সন্ধান মিলেছে দক্ষিণ ভারতের কেরলে (Kerala)। ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সে রাজ্যের পশু পালন বিভাগ।

আফ্রিকান সোয়াইন ফিভার প্রকৃতপক্ষে একটি মারণ ভাইরাস। ইতিমধ্যেই কেরলের দু’টি পশু খামারের শূকরের (Pigs) শরীরে মিলেছে আফ্রিকার সোয়াইন জ্বরের জীবাণু। সে রাজ্যের ওয়ানাড় জেলার একটি খামারের বেশ কিছু শূকরের মৃত্যুর পরেই পরীক্ষার মাধ্যমে আফ্রিকান সোয়াইন জ্বরের বিষয়ে নিশ্চিত হন পশু চিকিৎসকরা। এই বিষয়ে ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজ (National Institute of High Security Animal Diseases) দফতর নিশ্চিত করেছে। কেরল সরকারের (Kerala Government) পশুপালন বিভাগ আফ্রিকান সোয়াইন জ্বরের বিষয়টি জানার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। দফতরের আধিকারিকেরা ইতিমধ্যে দুটি খামারের ৩০০ শূকর নিধনের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য,এর আগে মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা, উত্তরাখণ্ড, বিহার ও অসমে আফ্রিকার সোয়াইন জ্বরের খোঁজ পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞদের বক্তব্য, শূকরদের এই রোগ সংক্রামক মারণ ভাইরাসের কারণে হচ্ছে। এখনও পর্যন্ত এই রোগের কোনও ওষুধ বা প্রতিষেধক তৈরি না হওয়ায় চিন্তিত পশু বিশেষজ্ঞরা।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...