Saturday, April 4, 2026

বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড! আগুন থেকে বাঁচতে শৌচালয় থেকে ঝাঁপ মহিলার

Date:

Share post:

হাসপাতালে অগ্নিকাণ্ড (Fire incident),ভয়ে তিনতলার শৌচালয় থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। শুক্রবার বেলা ৯ টা নাগাদ বাঁকুড়ার (Bankura) জেলার বিষ্ণুপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital) আচমকাই আগুন লেগে যায়। সেই সময় রোগী ও কর্মীদের জন্য রান্না হচ্ছিল বলে জানা যায়। আচমকাই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। সেই সময় এক রাঁধুনি, নাম শম্পা মাঝি, তিনি আগুনের গ্রাস থেকে বাঁচতে তিনতলার শৌচালয় থেকে ঝাঁপ দিতে গেলে ঘটে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা যায় নার্সিংহোমে আগুন লাগার খবর শুনে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও রোগীর পরিজনরা পড়িমড়ি করে নীচে নামতে শুরু করেন। ওই সময়ে শম্পা তিন তলার শৌচালয়ে গিয়েছিলেন। শৌচালয় থেকে বেরতেই তিনি দেখেন রান্নাঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। সিঁড়ি দিয়ে নামতে গেলে তাঁকে ওই রান্নাঘর পেরিয়েই যেতে হবে। সে ক্ষেত্রে অগ্নিদগ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে তিনি তিন তলার কার্নিশ ধরে ঝুলতে থাকেন। তাঁকে বিপজ্জনক অবস্থায় দেখে হাসপাতালের কর্মীদের কয়েক জন নীচে দাঁড়িয়ে পড়েন। এরপর মহিলা ঝাঁপ দিলে তাঁকে কার্যত লুফে নেন বেসরকারি হাসপাতালের কর্মীরা। আপাতত তিনি সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার (Bishnupur police station)পুলিশ। পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...