Saturday, April 4, 2026

ঘণ্টা খানেকের মধ্যে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও হাওড়ায়

Date:

Share post:

সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। গতকালের পর আজও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দফায় দফায় বৃষ্টি (rain)হয়েছে শহরের বুকে। তবে আকাশ মেঘলা থাকায় গুমোট একটা পরিবেশ তৈরি হয়েছিল। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department) বলছে আগামী ১-২ ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু হবে কলকাতায় (Kolkata),ফের ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal) ।

আজ, শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে আগামী বেশ কয়েকদিন। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হাওয়া অফিস বলছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতার পাশাপাশি হাওড়া (howrah) এবং পার্শ্ববর্তী হুগলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। রবিবার দিনভর মেঘলা আকাশ সঙ্গে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...