Monday, April 6, 2026

অর্পিতার গ্রেফতারের ইডি-র নজরে এবার মোনালিসা, কে তিনি?

Date:

Share post:

তিনি অধ্যাপিকা আর পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শিক্ষামন্ত্রী। সেই হিসেবেই যোগাযোগ। একেবারেই শ্রদ্ধার সম্পর্ক। দাবি পশ্চিম বর্ধমানের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোনালিসা দাসের (Monalisa Das)। কিন্তু মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা-সহ গয়না ও বিদেশী মুদ্রা উদ্ধার হওয়ার পরেই ইডি-র নজরে মোনালিসাও।

শনিবারই, গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukharjee)। এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নজরে অধ্যাপক মোনালিসা দাস। তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁরও ঘনিষ্ঠতা বলে ইডি সূত্রে খবর। প্রশ্ন উঠছে, মোনালিসার বিপুল পরিমাণ সম্পত্তি নিয়েও। মোট ১০ টি ফ্ল্যাট রয়েছে তাঁর। ফ্ল্যাটগুলি ছাড়াও শান্তিনিকেতন (Santiniketan), নদিয়ায় বাড়ি রয়েছে মোনালিসার নামে। শান্তিনিকেতনের বাড়ির নাম ‘অপা’। তবে, মোনালিসার দাবি, তিনি সততার সঙ্গে বাঁচেন।

আসানসোলের (Asansol) কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০১৪-তে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন মোনালিসা। সেসময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ। খুব সময়ের মধ্যেই বিভাগীয় প্রধান হন তিনি। মোনালিসার এই উত্থান নিয়েও উঠছে প্রশ্ন। এবার মোনালিসাকে জিজ্ঞাসাবাদের কথা ভাবছে ইডি।

আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, হাথরাসে ৬ শিবভক্তকে পিষে দিল ট্রাক

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...