Friday, June 19, 2026

Corona update: দেশ জুড়ে বাড়ছে মৃত্যু, ২৪ ঘন্টায় রাজ্যে মৃত ৭

Date:

Share post:

করোনা (Corona) ভাইরাসের চতুর্থ ঢেউ এর কবলে গোটা দেশ। টানা তিনদিন দৈনিক সংক্রমণ ছাড়াল ২১ হাজারের গণ্ডি! আর এই চোখ রাঙানির জেরেই অ্যাকটিভ কেস (Active case)বেড়ে হল দেড় লক্ষেরও বেশি। গত একদিনে বাড়ল মৃত্যুহার (Death rate), ২৪ ঘন্টায় রাজ্যে মৃত ৭।

করোনা নিয়ে প্রতিটি রাজ্যকে সংক্রমণ নিয়ে সতর্ক করেছে কেন্দ্র। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪১১ জন। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৩৮ লক্ষেরও বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৬৭ জনের। স্বাস্থ্য দফতরের খবর, শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৭ জন। বৃহস্পতিবারের তুলনায় কিছুটা সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু। বৃহস্পতিবার রাজ্যে করোনার বলি হন ৬ জন। শুক্রবার তা ৭ জন হয়েছে।শুক্রবার দৈনিক পজিটিভিটি রেট ১৪.৪১। সবথেকে মাথা ব্যথার কারণ কলকাতায় এবং উত্তর ২৪ পরগনা।কলকাতায় শুক্রবার আক্রান্ত  ৪১৯ জন। বৃহস্পতিবার যে সংখ্যাটা ছিল ৩৯৬। পাশাপাশি উত্তর ২৪ পরগনা  জেলাতে শুক্রবার আক্রান্ত হয়েছেন ৩৯০ জন । সবমিলিয়ে বাড়ছে দুশ্চিন্তা।


Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...