Saturday, June 27, 2026

SSC Scam: পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার গ্রেফতার করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে

Date:

Share post:

এসএসসি (SSC) দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়িতে টাকার পাহাড়। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উচ্চশিক্ষা দফতরের খাম পেয়েছে ইডি (ED), যার ভেতরে ছিল ২০০০ আর ৫০০ টাকার বান্ডিল। জানা যাচ্ছে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা পেয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি ৫৪ লক্ষ টাকার বিদেশী মুদ্রা বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। ৭৯ লক্ষের গয়নাও উদ্ধার হয়েছে ফ্ল্যাট থেকে। এবার সেই মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি, সূত্রের খবর আজই ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে তাঁকে।

নাকতলা উদয়ন সংঘের পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর অর্পিতার আয়ের উৎস নিয়ে ধন্দে তদন্তকারীরা। আয় ব্যয় এর হিসেব মেলাতে আয়কর সংক্রান্ত খোঁজখবর নেওয়া শুরু করেছেন তদন্তকারী অফিসারেরা। ইডি সূত্রে খবর অর্পিতা, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন বলে তদন্তে দাবি করেছেন। তবে তিনি বারবার নিজের বয়ান বদলে ফেলায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁর আবাসনের কর্মীরা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের নিয়মিত যাতায়াত ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। বেশ কিছু জমির দলিল উদ্ধার করা হয়েছে, কলকাতা এবং শহরতলীতে আটটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছেন অফিসারেরা। এই বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যই এবার গ্রেফতার করা হল অর্পিতাকে। আজ আদালতে তোলা হবে তাঁকে, ইডি সূত্রে খবর তথ্যে অসঙ্গতি মেলায় অর্পিতাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। এর পেছনে বড় কোনও চক্র কাজ করছে বলে সন্দেহ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারেরা।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...