Wednesday, March 25, 2026

এবার গ্রেফতার পার্থর আপ্ত-সহায়ক সুকান্ত আচার্য

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পরে এবার গ্রেফতার তাঁর আপ্ত-সহায়ক সুকান্ত আচার্য (Sukanta Acharya)। তাঁর নিউ ব্যারাকপুরের বাড়ি থেকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট জিরেক্টরেট। শুক্রবার থেকে রাজ্যে জুড়ে টানা জেরা ও তল্লাশি চলছে। শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি (ED)। তারপরেই গ্রেফতার করা হয় সুকান্ত আচার্যকেও।

শুক্রবার, সুকান্ত আচার্যের বাড়িতে যায় ইডি-র তদন্তকারী দল। নিউ ব্যারাকপুরের এই বাড়িতে এক দফা জেরা করা হয়। ফের রাতে সুকান্তের বড়ি যান আধিকারিকরা। একটানা ১২ ঘণ্টা ম্যারাথন জেরায় বেশ কিছু নথি ও ডিভাইস পাওয়া যায়। এরপরেই এদিন সকালে সুকান্তকে গ্রেফতার করা হয়েছে।


Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...