Tuesday, March 31, 2026

নয়াদিল্লি স্টেশনে যুবতীর সঙ্গে কুকর্মের অভিযোগ রেল কর্মীদের বিরুদ্ধে

Date:

Share post:

দেশের রাজধানী নয়াদিল্লিতে(New delhi) মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন। স্টেশনের মধ্যেই এক যুবতীর সঙ্গে কুকর্ম করার অভিযোগ উঠল রেল কর্মীদের(Rail Worker) বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার(Arrest) করা হয়েছে অভিযুক্ত ৪ জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে দিল্লির (New Delhi) এক রেল স্টেশনের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের স্টাফ রুমে দুই রেলকর্মীর যৌন লালসার শিকার হন ৩০ বছরের যুবতী। ঘরের মধ্যে দুজন যখন জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল, বাকি দু’জন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। যুবতীর সঙ্গে কুকর্মের জেরে ৪ জনকেই গ্রেফতার করা হয়েছে। এই চারজন হলেন, সতীশ কুমার (৩৫), বিনোদ কুমার (৩৮), মঙ্গল চাঁদ মীনা (৩৩) এবং জগদীশ চাঁদ (৩৭)। প্রত্যেকেই এরা রেলের ইলেকট্রিক বিভাগের কর্মী। অভিযুক্তদের ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

এপ্রসঙ্গে রেলের ডিসিপির জানান, “গত ২২ জুলাই ভোর ৩টে বেজে ২৭ মিনিট নাগাদ একটা ফোন আসে আমাদের কাছে। ফোনের ওপার থেকে এক যুবতী জানান স্টেশনের একটি ঘরে নিয়ে গিয়ে দু’জন তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। এরপর তদন্ত শুরু হয়।” যুবতী আরও জানান, অভিযুক্তদের আগে থেকেই চিনতেন তিনি। আসলে গত এক বছর স্বামীর থেকে আলাদা থাকতেন ওই যুবতী। তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এরই মধ্যে এক কমন বন্ধুর মাধ্যমে অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে আলাপ হয় তাঁর। যিনি তাঁকে রেলে চাকরির বন্দোবস্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সূত্রেই গত ২১ জুলাই ওই ব্যক্তিকে ফোন করেছিলেন যুবতী। নিজের ছেলের জন্মদিনের পার্টিতে যুবতীকে আমন্ত্রণও জানান ওই অভিযুক্ত। অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ যুবতীকে গাড়িতে তুলে নিয়ে স্টেশনে পৌঁছে যান তিনি। কিন্তু সেখানে তাঁর জন্য যে এমন বিপদ অপেক্ষা করে আছে, টেরও পাননি যুবতী। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ও ৩৪২ ধারাইয় মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।


Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...