Tuesday, June 23, 2026

কলকাতা বিমান বন্দরে সিআইএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু

Date:

Share post:

কলকাতা বিমান বন্দরে (Airport) সিআইএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। অভিযোগ, নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে করেন ওই জওয়ান। শুক্রবার, সন্ধেয় বিমানবন্দরের বেসমেন্টের একটি শৌচালয়ে বছর আটত্রিশের ওই যুবকের দেহ উদ্ধার হয়। সন্ধে ৭টা বেজে ৪৫ নাগাদ পুরুষ কর্মীদের শৌচালয় থেকে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। গিয়ে দেখা যায়, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পঙ্কজ কুমার নামে ওই জওয়ান। তাঁর কপালে গুলির ক্ষত ছিল। পাশেই পড়েছিল সার্ভিস পিস্তলটি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় এনএসবিসিআই থানার পুলিশ।

CISF সূত্রে খবর, মুঙ্গেরের বাসিন্দা পঙ্কজ ছুটি কাটিয়ে শুক্রবারই কাজে যোগ দিয়েছিলেন। দমদম বিমানবন্দর সূত্রে খবর, তিনি বিমানবন্দরের বেসমেন্ট স্টাফ গেটে কর্মরত ছিলেন। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:নয়াদিল্লি স্টেশনে যুবতীর সঙ্গে কুকর্মের অভিযোগ রেল কর্মীদের বিরুদ্ধে

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...