Saturday, April 4, 2026

কেরলের পর দিল্লিতেও মাঙ্কিপক্স!দেশে রোগী বেড়ে ৪

Date:

Share post:

করোনার মাঝেই দোসর মাঙ্কিপক্স। বিশ্বের অনান্য দেশের পর ভারতেও একটু একটু করে ছড়াচ্ছে এই রোগ। প্রথমে কেরলে মাঙ্কিপক্সে সংক্রমিতের হদিস মিলেছিল। এ বার দিল্লিতেও সংক্রমিত হলেনেক ব্যক্তি। এ নিয়ে দেশে মোট চার জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলল।

আরও পড়ুন:ফের স্বাস্থ্য পরীক্ষা অর্পিতার, আজই আদালতে তোলা হবে তাঁকে

এর আগে কেরলে যে তিন জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছিলেন, তাঁরা সকলেই বিদেশ থেকে ফিরেছিলেন।তবে দিল্লিতে যে ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের সংক্রমণের হদিশ মিলেছে,  ওই ব্যক্তির বিদেশ যাওয়ার সঙ্গে কোনও যোগ নেই বলেই উদ্বেগ বাড়ছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি পশ্চিম দিল্লির বাসিন্দা ওই সংক্রমিত ব্যক্তি মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তাঁর শরীরে ভাইরাসের উপসর্গ থাকায় তিন দিন আগে তাঁকে মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

প্রসঙ্গত, ভারতে প্রথম কেরলে মাঙ্কিপক্সে সংক্রমণের হদিস মেলে। প্রথমে যিনি সংক্রমিত হয়েছিলেন, তিনি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। উপসর্গ দেখার পর তাঁর নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। ওই ব্যক্তি বিদেশে এক মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। সে কারণেই সংক্রমণ ঘটেছে বলে জানা গিয়েছে। এর পর, দুবাই ফেরত ৩১ বছর বয়সি কেরলের এক যুবক এই ভাইরাসে সংক্রমিত হন।এদিকে শনিবার মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।








Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...