Wednesday, June 17, 2026

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি: কাঁথিতে ফের জালে অধিকারী ঘনিষ্ঠ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

Date:

Share post:

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি! গ্রেফতার কাঁথি মিউনিসিপালিটির (municipality) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপকুমার বেরা (Dilip Kumar Bera)। তিনি কাঁথির অধিকারী পরিবার ঘনিষ্ঠ বলেই পরিচিত। ধৃতকে তমলুকের বিশেষ আদালতে তোলা হলে তাঁকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

কাঁথির (Kanthi) শ্মশান দুর্নীতি-র তদন্তে মামলা শুরু হয়েছে। সেই কোটি কোটি টাকা দুর্নীতিতে নাম জড়িয়েছে স্থানীয় বাসিন্দা দিলীপ বেরার। তিনি কাঁথি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। তদন্তে নেমে অভিযুক্ত দিলীপের একাধিক ব্যাঙ্ক ও সমবায় সমিতির অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিস মিলেছে। একজন কর্মীর আয় বহির্ভূত প্রায় ৩ কোটি ৮৯ লক্ষ টাকার বিপুল সম্পত্তি কীভাবে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা। এই অভিযোগে তাঁকে কাঁথি থেকে তাঁকে আবার গ্রেফতার করা হয়। তমলুকের বিশেষ আদালতে তোলা হলে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সুপর্ণা রায় দিলীপের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

তদন্তে নেমে দিলীপ বেরার বিপুল পরিমাণ সম্পত্তির – ৩ কোটি ৮৯ লাখ ৫২ হাজার ৯৪৭ টাকা- হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ১৯৯৭ সালে কাঁথি পুরসভায় কাজে যোগ দিয়েছিলেন দিলীপ বেরা। সেই সময় অধিকারী পরিবারের সদস্যরাই ছিলেন পুরপ্রধানের পদে। ১৯৯০ থেকে ২০০৯ সাল পর্যন্ত পুরপ্রধান ছিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী (Sisir Adhikari)। তারপরে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পুরপ্রধান ছিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত কাঁথির পুরপ্রধান হন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। এরপর প্রশাসক হিসেবে ১০ বছরের বেশি সময় ধরে কাঁথি পুরসভায় ছিলেন। দিলীপ অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত। শিশির অধিকারীর জমানাতেই যোগ দিয়েছিলেন তিনি। ওই বিপুল পরিমাণ সম্পত্তি দিলীপ বেরা কীভাবে পেলেন তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। এর আগেও কাঁথি পুরসভার স্ট্রিটলাইট প্রকল্পে একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ফের শ্মশান-দুর্নীতির তদন্তেও তাঁর দিকে অভিযোগের আঙুল।

 

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...