Thursday, June 25, 2026

বিজেপি নেতার রিসর্টে রমরমিয়ে চলছে মধুচক্রের ব্যবসা! উদ্ধার ৬ শিশু

Date:

Share post:

রিসর্টের বন্ধ ঘরের দরজা খুলতেই রেরিয়ে এলো ছয় শিশু। যা দেখে তাজ্জব পুলিশ। খোদ বিজেপি নেতার রিসর্টে রমরমিয়ে চলছে ‘মধুচক্র’ব্যবসা! মেঘালয়ের রাজ্য বিজেপির সহ সভাপতি বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুর রিসর্টের এমন ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল মেঘালয় রাজ্য রাজনীতি। পলাতক দলের সহ সভাপতি।

আরও পড়ুন:ফের স্বাস্থ্য পরীক্ষা অর্পিতার, আজই আদালতে তোলা হবে তাঁকে

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ, পশ্চিম গারো হিল জেলার রিম্পুর মালিকাধীন এক রিসর্টে অভিযান চালায়। সেখান থেকেই উদ্ধার হয় ছয়জন শিশু।  প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই রিসর্টেই মধুচক্রের আসর চলতো। এই ঘটনার সঙ্গে যুক্ত ৭৩ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। যদিও রিম্পুর খোঁজ এখনও পায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, যখন ওই শিশুদের উদ্ধার করা হয় তখন তারা এতটাই আতঙ্কিত ছিল যে তারা ভালভাবে কথা বলতে পারছিল না। শুধু মধুচক্র নয়, শিশু ও নারীপাচার চক্রের সঙ্গেও বিজেপি নেতার যোগাযোগ রয়েছে বলে মনে করছে পুলিশ। আর এমন অভিযোগ আসার পর থেকেই রিসর্টে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

যদিও পুলিশের দাবি মানতে নারাজ মেঘালয়ের রাজ্য বিজেপির সহ সভাপতি বার্নার্ড এন মারাক। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে পুলিশের আনা অভিযোগ মিথ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁকে। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। ওই রিসর্ট থেকে যাদের উদ্ধার করা হয়েছে তারা কেউই আশালীন কাজের সঙ্গে যুক্ত নয়।









Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...