Thursday, June 25, 2026

DHFC: লিগে জয় দিয়ে অভিযান শুরু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের

Date:

Share post:

জয় দিয়ে কলকাতা ফুটবল লিগের ( Kolkata Football League) প্রথম ডিভিশনের (1st Division) অভিযান শুরু করল তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের (Abhishek Banerjee) দল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। সোমবার তারা ৩-০ গোলে হারাল পোর্ট ট্রাস্টকে (Callcutta Port Trust)। ডিএইচএফসি-র হয়ে গোল গুলি করেন তুহিন সিকদার, সন্দীপ পাত্র। এবং একটি আত্মঘাতী গোল হয়। এই জয়ের ফলে কলকাতায় জয় দিয়েই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন কোচ কিবু ভিকুনাও।

ম্যাচে এদিন একেবারে শুরুতেই এগিয়ে যায় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। মাত্র দু মিনিটের মাথায় পোর্ট ট্রাস্টের আত্মঘাতী গোলে এগিয়ে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের দল। ম‍্যাচে প্রথম থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় ডিএইচএফসি। যার ফলে ১৮ মিনিটের মাথায় ডায়মন্ড হারবারকে ২-০ গোলে এগিয়ে দেন তুহিন শিকদার। এরপর প্রথমার্ধে তারা আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও, প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি তারা। যার ফলে প্রথমার্ধে খেলার ফলাফল থাকে ২-০।

এরপর দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে কিবু ভিকুনার দলের। যার ফলে অতিরিক্ত সময়ে গোল করে ডায়মন্ড হারবার এফসির হয়ে ৩-০ করেন সন্দীপ পাত্র। খেলার বয়স যখন ৯২ মিনিট তখন কর্নার পায় ডায়মন্ড হারবার এফসি। সেই কর্নার থেকে ভেসে আসা বলে সন্দীপ পাত্র ডান পায়ের দুরন্ত ভলিতে গোল করেন।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে জিমন্যাস্টিক দলের কোচ হলেন বিশ্বেশ্বর নন্দী

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...