Saturday, June 27, 2026

গরিব চাইলেই তার স্বপ্নপূরণ করতে পারে: নিজের উদাহরন টেনে বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদীর

Date:

Share post:

ভারতে রাষ্ট্রপতির(President of India) মতো গুরুত্বপূর্ণ পদে আমিই প্রথম যে স্বাধীনতার(Indipendent) পর জন্মগ্রহণ করেছে। ভারতের নাগরিকদের কাছে আমার আবেদন, স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একজোট হতে হবে। সোমবার দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথবাক্য পাঠ করার পর দেশবাসীর উদ্দেশে একথাই জানালেন ৬৪ বছরের দ্রৌপদী মুর্মু(Droupadi Murmu)। একইসঙ্গে নিজের উদাহরণ টেনে জানালেন, আমার দেশে যে কোনও গরিব চাইলেই তার স্বপ্নপূরণ করতে পারেন। সোমবার দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথবাক্য পাঠ করার পর দেশবাসীর উদ্দেশে একথাই জানালেন ৬৪ বছরের দ্রৌপদী মুর্মু।

এদিন শপথবাক্য পাঠ করা দেশের নয়া রাষ্ট্রপতি জানান, স্বাধীনতার ৫০ বছর বয়সে তিনি নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেন। বর্তমানে স্বাধীনতার ৭৫ বছর বয়সে এসে তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পেলেন। দ্রৌপদী জানান, দেশের রাষ্ট্রপতি হওয়া প্রতিটি দরিদ্র মানুষের প্রাপ্তি, এটা তাঁর ব্যক্তিগত প্রাপ্তি নয়। তবে তাঁর রাষ্ট্রপতি হওয়া ভারতের দরিদ্র মানুষদের দেখা স্বপ্নের বাস্তবায়ন বলেই মনে করেন দ্রৌপদী।

নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী এদিন আরও জানান, এই পদ দেশের দরিদ্র মানুষের জন্য সমস্ত দায়িত্ব পালন করার। পাশাপাশি এদিন তিনি “এক ভারত- শ্রেষ্ঠ ভারত” গড়ার ডাকও দিয়েছেন। নয়া রাষ্ট্রপতি জানান, এটাই আমাদের গণতন্ত্রের আসল শক্তি, যে শক্তির মাধ্যমে একজন দলিত, গরিব পরিবারের মেয়ে হয়েও দেশের সর্বোচ্চ পদের দায়িত্ব নিতে পারেন। এছাড়া এদিন দ্রৌপদী দেশের সমস্ত বোন এবং মেয়েরা আরও স্বতন্ত্র হয়ে দেশের সমস্ত পরিসরে নিজেদের মেলে ধরার আর্জি জানিয়েছেন।

সোমবার সকাল ১০ টা ১৫ মিনিটে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভাষণ দেন দ্রৌপদী। সংবিধান অনুযায়ী এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। এদিন বক্তব্য পেশ করার সময় দ্রৌপদী বলেন, সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে হচ্ছে।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...