Saturday, June 27, 2026

Shikhar Dhawan: ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে জয়ের পর সেলিব্রেশনের ছবি পোস্ট ধাওয়ানের

Date:

Share post:

রবিবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল (India Team)। আর এই জয়ের পরই নিজের সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের ভিডিও পোস্ট করেছেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। সেখানে ক‍্যাপশনে লিখেছেন, প্রতিভা আপনাকে ম‍্যাচ জেতায়।

এদিন ম‍্যাচ জিতে ধাওয়ান টুইটারে তার জয়ের উদযাপনের ভিডিও পোস্ট করে লিখেছেন, “প্রতিভা আপনাকে ম্যাচ জেতায়, কিন্তু দলগত কাজ এবং বুদ্ধিমত্তা চ্যাম্পিয়নশিপ জেতায়! একটি আশ্চর্যজনক লড়াই জেতার জন্য দলকে অভিনন্দন!”

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই উইকেটের জয়ের সঙ্গেই সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এরপরেই ধাওয়ান নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে দলের সঙ্গে জয় উদযাপন করতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ম্যাচের পরে সাজঘরে তোলা হয়েছে। এই ভিডিওতে শুধু ক্রিকেটারদেরই নয়, দলের সাপোর্ট স্টাফদেরও উল্লাস করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন:India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন ধাওয়ান?

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...