Sunday, June 28, 2026

বারুইপুরে পার্থর মেয়ের নামে বিশাল বাগান বাড়ি, জানালেন স্থানীয়রা

Date:

Share post:

বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা, গয়না উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হয়েছেন অর্পিতাও। এরপর নামে-বেনামে একের পর এক সম্পত্তির হদিশ মিলছে পার্থ, অর্পিতা-সহ তাঁদের আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে। কোথাও অট্টালিকার মতো বিলাসবহুল বাড়ি তো কোথাও বিঘার পর বিঘা জমি। সন্ধান মিলছে একাধিক ব্যাঙ্ক একাউন্ট, লকার-সহ বিভিন্ন বিনিয়োগের নথিপত্র, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্র মারফৎ।

এরই মাঝে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামে নতুন একটি সম্পত্তির হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর অঞ্চলের পুঁড়ি গ্রামে। তিন বিঘা জমির উপর পেল্লাই একটি দোতলা বাগান বাড়ি। বাগান বাড়ির নাম বিশ্রাম। নেমপ্লেটে লেখা সোহিনী। ঘটনাচক্রে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামও সোহিনী। উঁচু পাঁচিলে ঘেরা ওই বাগান বাড়িতে পুকুর, স্নানের ঘাট থেকে শুরু করে রয়েছে সুন্দর সুন্দর ফুল ও ফলের বাগান।

বছর দশেক আগে তৈরি এই বাগান বাড়ি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অথবা তাঁর নামেই বলে দাবি গ্রামবাসীদের। এই বাড়িতে পার্থবাবুকে একবার আসতেও দেখেছেন এলাকাবাসীরা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে এই বাড়িতে বেশ কয়েকবার আসতে দেখেছেন বাড়ির প্রাক্তন কেয়ারটেকার। যদিও পার্থবাবুর জামাইয়ের কথায় তিনি শুধু বাড়িটি দেখভাল করতেন। তাই কার নামে বাড়ি সেটা তাঁর অজানা বলে জানিয়েছেন কেয়ারটেকার।

আরও পড়ুন- মেঘালয় বিজেপির রাজ্য সহ-সভাপতির বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...