Sunday, June 28, 2026

পার্থ অনড় ,তদন্তে সহযোগিতা করছেন অর্পিতা; দাবি ইডির

Date:

Share post:

মঙ্গলবার সকাল থেকে সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আলাদাভাবে টানা জেরা করছেন ইডি আধিকারিকরা। তদন্তে সহযোগিতা করছেন অর্পিতা মুখোপাধ্যায়। তথ্য দিতে শুরু করেছেন। অথচ এখনও জানি না, মনে নেই বলে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, খবর ইডি সূত্রে।

এরই মধ্যে উদ্ধার হওয়া কালো ডায়েরিকে কেন্দ্র করে ক্রমশ তৈরি হচ্ছে রহস্য!
প্রাক্তন শিক্ষা মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বান্ধবী অর্পিতা’র খোঁজ পান তদন্তকারীরা। আর সেখানে তল্লাশি চালিয়ে ইতিমধ্যে ২১ কোটি টাকা’র খোঁজ পেয়েছেন ইডির আধিকারিকরা। উদ্ধার হয়েছে বহু সম্পত্তি।

অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের ফ্ল্যাট থেকে একটি কালো ডায়েরি উদ্ধার হয়েছে বলে খবর। আর সেই ডায়েরিকে ঘিরেও তৈরি হচ্ছে রহস্য। কারণ সেখানে পাতায় পাতায় উচ্চ শিক্ষা দফতরের নাম লেখা আছে বলে দাবি ইডি সূত্রে। ফলে এই ডায়েরি নিয়েই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে। তবে তাতে কি লেখা আছে তা এখনও স্পষ্ট নয়।

তবে ওই কালো ডায়েরিতে অনেক কিছু সূত্র লুকিয়ে থাকতে পারে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
পার্থর বাড়ি থেকে একাধিক নথি ও জমির দলিলও উদ্ধার হয়।এমনকি মডেল -অভিনেত্রী’র বাড়িতে শিক্ষা দফতরের ডায়েরি কেন আসবে তা নিয়েও প্রশ্ন ইডির তদন্তকারীদের।এমনকি একাধিক সংস্থার হদিশও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ইডি। যার মধ্যে একটি সংস্থার ডিরেক্টর পদে অর্পিতা’র নাম রয়েছে বলে দাবি করা হয়েছে ইডি’র তরফে।রহস্যের জট খুলতে খুব শীঘ্রই পার্থ এবং অর্পিতাকে মুখোমুখি জেরা করা হবে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...