Monday, June 8, 2026

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরান, মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে। আর তাতেই শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে অধীর লেখেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হোক।’

আরও পড়ুন:পার্থ বান্ধবী অর্পিতার ডায়েরি-চিরকুট-নোটবুকে শিক্ষক নিয়োগে লেনদেনের তথ্য! দাবি ইডির

সোমবারই নবান্নে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর চিঠিটি এসে পৌঁছেছে। সেখানে লেখা রয়েছে, “২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন। বর্তমানেও তিনি মন্ত্রিসভার সদস্য। ইতিমধ্যে শিক্ষক দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে। তাই আমার অনুরোধ, বিষয়টি বিবেচনা করে তাঁকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুন।’’

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তাঁর ঘনিষ্ঠ অর্পিতার মুখোপাধ্যায়ের কাছ থেকে ২১ কোটি টাকারও বেশি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। আগামী ৩ অগাস্ট পর্যন্ত তাঁদের ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। ইতিমধ্যে তাঁদের দু’জনকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই সাফ জানান, ‘কেউ দোষ করলে তাকে ছেড়ে কথা বলি না। সে মন্ত্রীই হোক না কেন। দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন শাস্তি হোক।’









Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...