Wednesday, June 17, 2026

পার্থ বান্ধবী অর্পিতার ডায়েরি-চিরকুট-নোটবুকে শিক্ষক নিয়োগে লেনদেনের তথ্য! দাবি ইডির

Date:

Share post:

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর এসএসসি দুর্নীতি মামলায় নয়া মোড়। ইডি আধিকারিকদের চাঞ্চল্যকর দাবি, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি কালো ডায়েরি। সঙ্গে রয়েছে বেশ কিছু চিরকুট এবং একটি নোটবুক। এবং তা খতিয়ে দেখার পরই চোখ কপালে উঠেছে তদন্তকারীদের।

আরও পড়ুন: ভুবনেশ্বর থেকে সাতসকালেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় ফিরল ইডি

ইডির দাবি, কীভাবে, কবে, কখন, কোথায় ও ক’টি কিস্তিতে টাকা জমা করতে হবে এবং সেই টাকা অর্পিতার ফ্ল্যাটে কার মাধ্যমে যাবে, সমস্ত খুঁটিনাটি তথ্য। বিস্তারিতভাবে সেই কালো ডায়েরি, নোটবুক ও চিরকুটে লিপিবদ্ধ রয়েছে। একেবারে কর্পোরেট কায়দায় প্রাইমারি ও এসএসসি নিয়োগে দুর্নীতি চলতো। যেখানে কোটি কোটি টাকার লেনদেন চলতো।

তদন্তকারীদের আরও দাবি, মেধা তালিকায় কাদের নাম বাদ যাবে, কাদের নাম ঢোকাতে হবে, কার কত নম্বর বাড়াতে হবে তার বিস্তারিত উল্লেখ রয়েছে ওই ডায়েরিটিতে। প্রার্থী কোন জেলার, তাঁর হয়ে কে বা কারা সুপারিশ করেছেন, কিস্তির কত টাকা পেমেন্ট হয়েছে, সেটাও লেখা আছে প্রার্থীদের নামের পাশে।

ইডি সূত্রের খবর, বিভিন্ন জেলা থেকে আসা নগদ জমা রাখার ১০টি জায়গার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। প্রতিটি জায়গায় হাজির থেকে টাকা নিজে গুনে নিতেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা। এরপর গাড়িতে করে সেই নগদ চলে যেত হরিদেবপুরে অর্পিতার ফ্ল্যাটে। ইডির জোরালো দাবি, এই টাকার একটি বড় অংশের ভাগ নিতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।









Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...