Monday, April 6, 2026

বিতর্কিত ফটোশুট! রণবীরের বিরুদ্ধে মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের অভিযোগ

Date:

Share post:

সাহসী ফটোশুট। আর তার জেরেই বিতর্কে বলিউডের বাজিরাও। আর সেই বিতর্কের জল গড়াল থানা পর্যন্ত। রণবীর সিংয়ের (Ranveer Singh) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মুম্বইয়ের চেম্বুর থানায়। পূর্ব মুম্বইয়ের (Mumbai) শহরতলির এক স্বেচ্ছাসেবী সংস্থা গাল্লিবয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সংস্থার তরফে অভিনেতার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরেরও দাবি উঠছে। তবে এখনও পর্যন্ত এফআইআর দায়ের হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। এই ফটোশুটের মাধ্যমে রণবীর মহিলাদের ভাবমূর্তিকে আঘাত করেছে বলে অভিযোগ স্বেচ্ছাসেবী সংস্থার।

সম্প্রতি রণবীর সিংয়ের সাহসী ফটোশুট দেখে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। তবে, অনেকে আবার ছবি দেখে তারিফও করেছেন। তবে বহু চর্চিত ফটোশুটে বিপাকে ফেলছে রণবীরকে। রণবীরের ফটো ভাইরাল হতেই দেখা গিয়েছিল অভিনেতার শরীরে একটা সুতো পর্যন্ত নেই। কখনও তিনি কার্পেটের উপর শুয়ে আবার কখনও নিজের মর্জি মতো ক্যামেরার সামনে দাঁড়িয়ে একের পর এক পোজ দিয়েছেন। আর সেই ছবিই এখন চর্চার কেন্দ্রবিন্দু। তবে, বাজিরাওয়ের পাশেই দাঁড়িয়েছেন মাস্তানি। এই ফটোশুটের জন্য রণবীরকে সমর্থনও জানিয়েছেন দীপিকা।


Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...