Wednesday, April 1, 2026

বন্ধের মুখে ন্যাশনাল মেডিক্যালের কার্ডিওথোরাসিক বিভাগ! আশঙ্কায় রোগীরা

Date:

Share post:

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (National Medical college and Hospital) চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে হার্টে ও লিভারের অপারেশন! আর এর জেরে আশঙ্কায় রোগীরা। মেডিক্যাল সার্ভিস সেন্টারের অভিযোগ, কার্ডিওথোরাসিক (Cardiothoracic) বিভাগের সমস্ত চিকিৎসকদের একদিনের নোটিশে অন্যত্র বদলি করা হয়েছে। আর তারপর থেকেই চিকিৎসক মহলে শুরু হয়েছে গুঞ্জন। ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসকদের একাংশের মতে, একসঙ্গে ওই বিভাগের সমস্ত চিকিৎসকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জনস্বাস্থ্য বিরোধী।

এদিকে হাসপাতালের এমন সিদ্ধান্তে বিপদে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। যেসব রোগীদের (Patient) সামনেই অস্ত্রোপচারের (Operation) দিন ধার্য করা হয়েছিল, তাঁদের পরিবারের বর্তমানে মাথায় হাত। সঠিক সময়ে অপারেশন না হলে রোগীর প্রাণসংশয়ও হতে পারে বলে মনে করছেন অনেকে। এই মুহূর্তে শহরের অন্য কোনও হাসপাতালে ভর্তি করানো ছাড়া তাঁদের কাছে যে অন্য কোনও উপায় নেই।

ন্যাশনাল মেডিক্যালের ওই বিভাগে প্রথম থেকেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আনুষঙ্গিক পরিকাঠামোয় ঘাটতি ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। তবুও কোনওরকমে উক্ত তিনজন চিকিৎসক সাধ্যমতো পরিষেবা দিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। অবশেষে বন্ধের মুখে কার্ডিওথোরাসিক (Cardiothoracic) বিভাগ। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি সিলমোহর পড়েনি বলেই খবর।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...