Thursday, June 11, 2026

গ্রেফতার হলেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি

Date:

Share post:

দু বছর আগের এক রাজনৈতিক সংঘর্ষের মামলায় গ্রেফতার হলেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি শ্যামল বোস। মঙ্গলবার আদালতের নির্দেশে শ্রীরামপুর থানার পুলিশ বিজেপি নেতা শ্যামল বোসকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, ২০২০ সালের ২৫ অগাষ্ট জাঙ্গিপাড়ায় একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় একটি রাজনৈতিক দলের বেশ কয়েকজন আক্রান্ত হন। বাড়ি ঘর ও দোকানপাট ভাঙ্গচুর করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় আক্রান্তরা জাঙ্গিপাড়া থানায় বিজেপির সভাপতি শ্যামল বসুর বিরুদ্ধে মারধর, ভাঙ্গচুর ও খুনের চেষ্টার অভিযোগ করে। ওই মামলায় শ্রীরামপুর আদালতে জামিনের আবেদন করেন শ্যামল বোস। কিন্তু আদালত বিজেপি নেতার জামিনের আবেদন নাকচ করে দেয়। হাইকোর্টেও আবেদন করেন শ্যামলবাবু। কিন্তু হাইকোর্টেও বিজেপি নেতার জামিনের আবেদন নাকচ হতেই মঙ্গলবার অভিযুক্ত শ্যামল বোসকে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে তোলা হয়। বিচারক এদিন শ্যামল বোসকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন- বিশ্রামের পর ইচ্ছে, বারুইপুরে পার্থ-অর্পিতার আরও এক বাগানবাড়ির সন্ধান দিলেন স্থানীয়রা

 

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...