Thursday, June 11, 2026

বিশ্রামের পর ইচ্ছে, বারুইপুরে পার্থ-অর্পিতার আরও এক বাগানবাড়ির সন্ধান দিলেন স্থানীয়রা

Date:

Share post:

বারুইপুরের বেগমপুর অঞ্চলের পুঁড়ি গ্রামে কয়েক বিঘা জমির উপর আগেই একটি সাজানো বাগান বাড়ির হদিশ পাওয়া গিয়েছিল। বাড়ির নাম “বিশ্রাম”। এলাকাবাসীদের দাবি, এই বাড়িটি পার্থ চট্টোপাধ্যায় অথবা তাঁর মেয়ে সোহিনীর নামে। বাড়ির নেমপ্লেটে লেখা সোহিনী, যা পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নাম। যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই বেশ কয়েকবার এসেছেন। কখনও কখনও পার্থবাবু ও তাঁর বিশেষ বান্ধবী অর্পিতাকেও দেখেছেন তাঁরা।

এবার পার্থ চট্টোপাধ্যায়ের নামে আরও একটি সুসজ্জিত বাগান বাড়ির সন্ধান মিলেছে সেই বারুইপুরেই। কল্যাণপুর অঞ্চলের ধোপাগাছির সেই বাগান বাড়ির নাম “ইচ্ছে”। যেখানে মাঝে মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় আসতেন। তবে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার যাতায়াত এখানে বেশি ছিল। বাগানের ফলের চারাগাছের দেখাশোনা নিজে হাতে করতেন অর্পিতা। তাঁর মাকে নিয়েও এই বাগানবাড়িতে অর্পিতা এসেছিলেন বলে দাবি এলাকাবাসীদের।

আরও জানা গিয়েছে, “ইচ্ছে” নামের এই বাগানবাড়ি বছর চার-পাঁচেক আগে অর্পিতা লিজ নিয়েছিলেন নাকতলার এক বাসিন্দার কাছ থেকে। ঘটনাচক্রে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি যে যে নথি উদ্ধার করেছে, তার মধ্যেও ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার খোঁজ মিলেছে৷ আবার বারুইপুরের এই দু’টি বাগানবাড়ির মধ্যে একটির নামও ইচ্ছে৷

আরও পড়ুন- তলানিতে ইডির পারফর্মেন্স গ্রাফ, জোরালো হচ্ছে বিরোধীদের অভিযোগ

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...