Friday, April 3, 2026

রায়ের সংশোধন চেয়ে বিচারপতিকে আর্জি পার্থর আইনজীবীর

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পেতে অসুবিধা হতে পারে, এই মর্মেই আদালতের নির্দেশের কিছু অংশ মুছে ফেলার আর্জি জানিয়েছিলেন পার্থের আইনজীবী। জবাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী বললেন, ‘‘এ ভাবে রায়ের সংশোধন চাইছেন দেখে আশ্চর্য লাগছে।’’ বিচারপতির পর্যবেক্ষণ, আদালতে যিনি বিচার করছেন তিনিও সাধারণ মানুষ। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর মনে হয়েছে, রাজনৈতিক নেতারা তদন্ত এড়াতে হাসপাতালে আশ্রয় নিচ্ছেন। এর সঙ্গে জামিনের কোনও সম্পর্ক নেই।’পাশাপাশি তিনি এও বলেন জামিনের বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

আরও পড়ুন:পার্থ বান্ধবী অর্পিতার ডায়েরি-চিরকুট-নোটবুকে শিক্ষক নিয়োগে লেনদেনের তথ্য! দাবি ইডির

উল্লেখ্য,রবিবারের নির্দেশের কিছু অংশ সংশোধনের অনুরোধ করেন পার্থের আইনজীবী। তিনি বলেন, প্রভাবশালী তত্ত্ব এনে পার্থর বিরুদ্ধে নির্দেশ দিয়েছেন বিচারপতি, তাতে জামিন পেতে অসুবিধা হবে। আগামী দিনে আদালতের এই পর্যবেক্ষণকে পার্থের হাতিয়ার করা হবে বলেও জানান পার্থের আইনজীবী। বিচারপতিকে তিনি অনুরোধ করেন, ‘‘আদালত বলেছে বর্ষীয়ান এই মন্ত্রীর প্রচুর ক্ষমতা রয়েছে। তাঁর পক্ষে অন্য রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে গুরুতর অসুস্থতা এবং চিকিৎসার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অংশটি দয়া করে সংশোধন করে দিন।’’

এরই উত্তরে এদিন বিচারপতি বলেন,  ‘‘এ ভাবে রায়ের সংশোধন চাইছেন দেখে আশ্চর্য লাগছে। এটা কোনও আইনের শিক্ষকের কাজ নয় যে, ব্যাখ্যা দিতে হবে।’’সেইসঙ্গে বিষয়টি বিবেচনা করে দেখার কথাও বলেছেন বিচারপতি।








Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...