Sunday, May 31, 2026

Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ১৫ কোটিরও বেশি টাকা!

Date:

Share post:

টালিগঞ্জের ২২ কোটির পর এবার বেলঘরিয়া (Belgharia)। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) ফ্ল্যাটে ফের উদ্ধার হল ১৫ কোটিরও বেশি টাকা। পাশাপাশি বাজেয়াপ্ত ৩ কেজি সোনা। সন্ধে প্রায় সাড়ে ৭টা থেকে চলছে টাকা গণনা। ৪টি কাউন্টিং মেশিনে এখনও চলছে টাকা গোনা। সম্প্রতি অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর(ED)। সেই তালিকায় ছিল বেলঘরিয়ার রথতলার একটি ফ্ল্যাট। সেখানেই তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল ইডি।

আরও পড়ুন- তৃণমূলের ৩৮ বিধায়ক যোগাযোগ রাখছেন : মিঠুনের দাবি ফ্লপ সিনেমার ডায়লগ ; কটাক্ষ কুণালের

 

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...