Saturday, June 20, 2026

শ্রীরামপুরে নয়া ইঞ্জিনিয়ারিং কলেজ: আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ক্ষমতার আসার পর থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। স্থাপিত হয়েছে বহু কলেজ। আগামী দিনে হুগলির শ্রীরামপুরে গড়ে উঠতে চলেছে ইঞ্জিনিয়ারিং কলেজ। বুধবার, উত্তরপাড়ার (Uttarpara) হিন্দমোটরে আধুনিকমানের কোচ তৈরির কারখানার উদ্বোধনের মঞ্চ থেকে এমনই আশার কথা শোনালেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, শুনেছি শ্রীরামপুরে হুগলি (Hoogli) রিভার ব্রিজ কমিশনার বা এইচআরবিসি-র একটি চারতলা বাড়ি ফাঁকা পড়ে রয়েছে। ওই বাড়িতেই ইঞ্জিনিয়ারিং কলেজে গড়ে তোলার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন বসেছিলেন উদ্যোগপতি সত্যম রায়চৌধুরী। তাঁদের সংস্থার একাধিক ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। তাঁকে উদ্দেশ্য করে শ্রীরামপুরের ওই বাড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলার ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী।

হিন্দমোটরের জমিতে গড়ে উঠেছে টিটাগড় ওয়াগন্স লিমিটেডের এই কারখানা। এদিন এই কারখানায় তৈরি রেলের কিছু আধুনিক কোচ ও ওয়াগনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর সেই মঞ্চ থেকেই এদিন তিনি শ্রীরামপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।

আরও পড়ুন- Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ১৫ কোটিরও বেশি টাকা!

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...