Saturday, March 14, 2026

কালীকে অপমান করেছে BJP, পুজো ও ইভেন্টের পার্থক্য জানে না: নিজের ঘরেই বিদ্ধ সুকান্তরা

Date:

Share post:

রাজনীতিতে ভেসে থাকতে কালীকে হাতিয়ার করে ময়দানে নেমেছিল বঙ্গে বিজেপি। ২৮ জুলাই সেন্ট্রাল এভিনিউতে রাজ্য সদর দফতরের সামনে বিশেষ কালীপুজো(Kali Puja) করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে শেষ বেলায় সে সিদ্ধান্ত থেকে পিছু হঠেন সুকান্ত-শুভেন্দুরা। আর এই ঘটনায় নতুন করে উস্কে উঠল বিতর্ক। সুকান্ত-শুভেন্দুদের তোপ দেগে সরব হল বিজেপির(BJP) বিক্ষুব্ধ গোষ্ঠী ‘সেভ বেঙ্গল বিজেপি'(Save Bengal BJP)। বিক্ষুব্ধ গোষ্ঠীর স্পষ্ট অভিযোগ, “মা কালীকে অপমান করছে বঙ্গ বিজেপির ‘ফেলিওর গ্যাং’। তারা পুজো ও কর্মসূচীর পার্থক্য বোঝে না।”

বিজেপির কালীপুজো বাতিলের এই সিদ্ধান্তকে রীতিমত তোপ দেগে সেভ বেঙ্গল বিজেপির তরফে টুইট করে লেখা হয়, “বেপরোয়া ‘ফেলিওর গ্যাং’ অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদাররা দলীয় অফিসে কালী পুজোর পরিকল্পনা করে মা কালীকে অপমান করেছে। কোনটাকে পুজো বলে আর কোনটাকে কর্মসূচী বলে তারা এটাও জানে না। মা কালী বঙ্গ বিজেপিকে রক্ষা করুন।” বিক্ষুব্ধ বিজেপির এহেন টুইটের রাজ্য রাজনীতিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ পুড়েছে সুকান্ত-শুভেন্দুদের। কারণ রাজনীতি করতে দলের অফিসে যে পুজোর আয়োজন করা হয়েছিল তাতে দ্বিমত ছিলেন বহু নেতা। পুজোর নামে রাজনৈতিক কর্মসূচী মানতে একেবারেই রাজি ছিলেন না আদি বিজেপির বহু নেতাই।

যদিও সে আপত্তি ফুঁৎকারে উড়িয়ে বেপরোয়া ও রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপি অকাল কালীপুজো উপলক্ষে জেলায় জেলায় চাল, ডাল তোলা শুরু করে। তা দিয়েই নাকি মায়ের ভোগ প্রসাদ তৈরি করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে পুজোর নামে এই রাজনৈতিক কর্মসূচী বাতিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি। আর এই ইস্যুতেই রাজ্য নেতাদের তোপ দেগে এবার সরব হল বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী।


spot_img

Related articles

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...