Saturday, March 14, 2026

দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা: কেন্দ্র

Date:

Share post:

ভবিষ্যত নিয়ে চিন্তায় ইউক্রেন(Ukraine) ফেরত ডাক্তারি পড়ুয়ারা (Medical Student)। কেন্দ্রের (Central) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কোর্স শেষ করার কোনও সুযোগ আপাতত নেই। তাই দিশেহারা ইউক্রেন(Ukraine) ফেরত পড়ুয়া ও তাঁদের অভিভাবক।

গত ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এই ঘটনায় ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া ছাত্র-ছাত্রীরা পড়া শেষ না করেই দেশে ফিরতে বাধ্য হয়। মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তি নেওয়ার আশ্বাস দেন। তবে সে জন্য কেন্দ্রের ছাড়পত্রের প্রয়োজন। কিন্তু শেষ খবর অনুযায়ী, তেমন কোনও সংস্থান কেন্দ্রের হাতে নেই বলে সাফ জানিয়ে দিল কেন্দ্র।

সম্প্রতি রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বমের একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার জানান, যুদ্ধের কারণে প্রায় ২০ হাজার পড়ুয়া ইউক্রেন থেকে ভারতে ফিরে এসেছেন। তিনি আরও জানান, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬ এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্ট, ২০১৯-এ বিদেশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভারতের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি করে নেওয়ার কোনও সংস্থান নেই। এনএমসি এ ব্যাপারে কোনও পড়ুয়াকে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ভারতের কোনও মেডিক্যাল কলেজে ভর্তি করানোর ব্যাপারে অনুমতি দেয়নি। স্বাভাবিকভাবেই ইউক্রেন ফেরত পুড়ুয়াদের ভবিষ্যত নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।


spot_img

Related articles

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...