Friday, April 3, 2026

পার্থর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মিঠুন

Date:

Share post:

ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বুধবার কলকাতায় এলেন তিনি। এ দিন হেস্টিংসে দলীয় কার্যালয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি।বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ফের কলকাতায় হাজির মিঠুন চক্রবর্তী। বুধবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিনেতা তথা বিজেপি নেতা। তবে হেস্টিংসে বিজেপি দফতরে পা রাখার আগে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়েও।
২০২১ বিধানসভা ভোটপ্রচারে রীতিমতো ঝড় তুলেছিলেন মিঠুন।
সামনে পঞ্চায়েত নির্বাচন। স্বাভাবিক ভাবেই ‘মহাগুরু’র আগমনে নিজেদের কিছুটা চাঙ্গা করতে চাইছে গেরুয়া শিবির।এদিন বেলা ১২টার পর হেস্টিংসে BJP দফতরে পৌঁছন মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, দলের শৃঙ্খলারক্ষার বৈঠকে তিনি এদিন কথা বলবেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। তবে বৈঠক শুরুর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থকে নিয়ে নিজের মতামত জানান মিঠুন।
এসএসসি দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন বলেন, “এগুলো ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগত পলিটিক্স করি না”।দলীয় সূত্রে খবর, সংগঠনের মূল স্রোতে পুনরায় কামব্যাকের পর এ দিন হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিজেপির সমস্ত বিধায়কদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন মিঠুন। পাশাপাশি সংগঠনের অন্যান্য পদাধিকারীরাও থাকবেন।

 

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...