Wednesday, June 24, 2026

Weather forecast: বজায় থাকবে অস্বস্তি, জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা 

Date:

Share post:

বর্ষার বৃষ্টি (Rain) সেভাবে পেল না দক্ষিণবঙ্গ (South Bengal)। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কিছুতেই অস্বস্তি কাটছে না শহরবাসীর। কলকাতা (Kolkata)সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর( Alipur Weather Department)।

সকাল থেকেই মেঘলা আকাশ, মাঝে মধ্যেই দফায় দফায় বৃষ্টির দেখা মিলেছে । কিন্তু স্বস্তি মিলছে কি? বরং ছবিটা উল্টো, ভ্যাপসা গরমের জেরে নাজেহাল শহর ও শহরতলি। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department) সূত্রে খবর, বৃষ্টির পরিমাণ ও ভারী বৃষ্টির গ্রাফ আজও নিম্নমুখী। আজ বুধবার কলকাতায় সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্ত বৃষ্টির জেরে শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বাড়বে। তাই যত সময় গড়াবে ততই বাড়বে ঘাম আর অস্বস্তি। কলকাতা সংলগ্ন পার্শ্ববর্তী জেলা হাওড়া, হুগলি, দুই বর্ধমান সর্বত্রই আগামী দু একদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল হাওয়া অফিস।  কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কয়েক দফা ভারী বৃষ্টিও হতে পারে। মালদা ও দুই দিনাজপুর জেলায় মাঝারি এবং দু এক দফা ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তুলনায় উপকুল ও লাগোয়া জেলায় বৃষ্টিপাতের পরিমান বেশি হবে। আজ উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...