Friday, June 26, 2026

তৃণমূল প্রতিনিধি দলের সামনেই পার্থকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ধনকড়! সেখানেই খটকা

Date:

Share post:

সদ্য প্রাক্তন রাজ্যপাল আর রাজ্যের মধ্যে সংঘাত পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায় হয়ে থাকবে। জগদীপ ধনকড় এখন NDA সমর্থিত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন লা গণেশন। এরই মাঝে মঙ্গলবার একটি টেলিভিশন চ্যানেলের বিতর্ক সভার অনুষ্ঠানে যোগ দিয়ে চাঞ্চল্যকর ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

ওই অনুষ্ঠান থেকে কুণালের দাবি, স্ত্রীকে রাজনৈতিক আক্রমণ করার জন্য রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে “দেখে নেবেন’’ বলে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিদায়ী রাজ্যপাল। জগদীপ ধনকড়কে কোট করে কুণাল বলেন, “সমস্ত তৃণমূল নেতারা আমার বিরুদ্ধে তোপ দাগলেও একমাত্র পার্থই সরাসরি আমার স্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছে। আমার স্ত্রী কোনও রাজনীতি করেন না, রাজ্য রাজনীতি নিয়ে কোনওদিন কোথাও কোনও মন্তব্য করেননি। অথচ একমাত্র পার্থই তাঁকে (স্ত্রী) আক্রমণ করেছেন, তাই ওঁকে আমি কিছুতেই ছাড়ব না।” পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর ধনকড়ের সেই হুঁশিয়ারি খটকার জন্ম দিয়েছে বলেও মন্তব‌্য করেন কুণাল।

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখাকালীন কুণাল আরও একটি তথ্য ফাঁস করেন। যেখানে তিনি বলেন, “তৃণমূল প্রতিনিধিদের সেদিন ধনকড় জানিয়েছিলেন, আমার কাছে কয়েকটি প্রেয়ার ফর প্রসিকিউশন-এর ফাইল আছে, সেগুলি নিয়ে দ্রুত ব্যবস্থা নেব।” তাহলে কি প্রসিকিউশন অর্থাৎ ইডির হানা ও গ্রেফতারির অনুমতি দিয়েই ধনকড় রাজভবন ছাড়েন? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, গত ২৮ জুন তৃণমূলের একটি প্রতিনিধি দল রাজভবনে স্মারকলিপি দিতে গেলে তাঁদের সামনেই পার্থকে “দেখে নেওয়ার” হুঁশিয়ারি দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ চাঞ্চল্যকর তথ্য ফাঁস করার পাশাপাশি এটাও বলেছেন, একবারের জন্যও তিনি দাবি করছেন না পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের নেপথ্যে ধনকড়ের সরাসরি কোনও ভূমিকা আছে। শুধুমাত্র সেদিনের হুঁশিয়ারির প্রেক্ষিতে একটা খটকা বা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...