Tuesday, June 23, 2026

পিংলায় স্ত্রী নামাঙ্কিত পার্থর “ফাইভ স্টার” স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা

Date:

Share post:

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় ইডির জালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপর থেকেই আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের পিংলার বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের (BSM International school) অভিভাবকরা। প্রাসাদের মতো এই বড় লোকেদের স্কুল পার্থবাবুর প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের (Babli Chatterjee) স্মৃতিতে তৈরি। যেখানে মোটা অনেকে পড়ুয়াদের ভর্তি করতে হয় তাঁদের অভিভাবকদের।

পার্থ চট্টোপাধ্যায়ের একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই স্কুলের ভবিষ্যৎ চিন্তার ভাঁজ অভিভাবকদের কপালে। বিক্ষোভের আশঙ্কায় ইতিমধ্যেই স্কুলের দুটি গেটে তালা মেরেছে কর্তৃপক্ষ। তাতেই আশঙ্কা বেড়ে গিয়েছে অভিভাবকদের। ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে অভিভাবকদের বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় দোষী হলে শান্তি পান, কিন্তু কোনওভাবেই এই স্কুল যেন বন্ধ করা না হয়।

স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় প্রয়াণের পর তাঁর স্মৃতিতে পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রত্যন্ত গ্রাম খিরিন্দায় পার্থবাবু কয়েক বছর আগেই তৈরি করেন ঝাঁ চকচকে ”ফাইভ স্টার” (Five Star) ইংরেজি মাধ্যম স্কুল। প্রায় ১৫ বিঘা জমির উপর প্রাসাদের মতো গড়ে উঠেছে এই স্কুল। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্যের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী এই স্কুলের দেখভালের দায়িত্বে আছেন। ভর্তি ফি সাধারণের হাতের বাইরে। তাই বড়লোকেরই এই স্কুলে তাঁদের সন্তানদের নিয়ে আসেন। অনেক আগে থেকেই ইডির নজরে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এই স্কুল।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...