Saturday, April 4, 2026

ফের প্রকাশ্যে যোগীরাজ্যের অপশাসন: বন্দি মৃত্যুতে দেশে শীর্ষে উত্তরপ্রদেশ: নিত্যানন্দ রাই

Date:

Share post:

ফের প্রকাশ্যে যোগীরাজ্যের অপশাসন। দুবছরে জেলবন্দিদের (Custodial Deaths) মৃত্যুতে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপিশাসিত যোগী রাজ্য। পুলিশি এনকাউন্টারে দ্বিতীয়। আর বিজেপি শাসিত রাজ্যের এই অপশাসনের কীর্তি সামনে এনেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই (Nityanand Rai)। তথ্য অনুযায়ী, গত দুবছরে দেশে ৪,৪৮৬ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। কেন্দ্র সরকার রাজ্য ভিত্তিক যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে, যোগী রাজ্যে ২০২০ সালে ৪৫১ জন এবং ২০২১ সালে ৫০১ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। অন্যদিকে ২০২০ এবং ২০২১ সালে দেশে যত পুলিশি এনকাউন্টে মৃত্যু হয়েছে তার নীরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ (Uttar Pradesh)।

সংসদে জেলবন্দিদের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতীয় মুসলিম লিগের সাংসদ আবদুসসামাদ সামাদানি। তার উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয়মন্ত্রী নিত্যানন্দ রাই লিখিতভাবে জানান, গত দু-বছরে গোটা দেশে ৪,৪৮৬ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে ২০২০ সালে ৪৫১ জন এবং ২০২১ সালে ৫০১ জন বন্দি মারা গিয়েছেন। নীতীশ কুমারের বিহার রয়েছে তিন নম্বরে। ওই রাজ্যে ২০২০ সালে ১৫৯ জন এবং ২০২১ সালে ২৩৭ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। দক্ষিণ ভারতের কিছু রাজ্যে জেলবন্দিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। তামিলনাড়ুতে ২০২০ সালে যেখানে ৬৩ জন এবং ২০২১ সালে বেড়ে হয় ১০৯ জন জেলবন্দির মৃত্যু হয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে জেল হেফাজতে বন্দিদের মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে ১০ জনেরও কম বন্দির মৃত্যু হয়ছে। গোয়া এবং কর্ণাটকেও জেলবন্দির মৃত্যুর সংখ্যা ১০-এর নীচে। লাক্ষাদ্বীপ, লাদাখ, দমন ও দিউর মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বন্দিমৃত্যুর সংখ্যা শূন্য বলে জানিয়েছেন নিত্যানন্দ রাই।

গত দু-বছরে পুলিশের এনকাউন্টারে মৃতের সংখ্যাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে দেশে পুলিশের এনকাউন্টারে মত্যু হয়েছে ২৩৩ জনের। এনকাউন্টারে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ছত্তিশগড়ে। এরপর রয়েছে জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশ।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...