Wednesday, June 24, 2026

ধর্মেন্দ্র সাক্ষাৎ! তীব্র রাজনৈতিক জল্পনার মধ্যেই পালটা জবাব কুণালের

Date:

Share post:

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের(Kunal Ghosh) সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের(Dharmendra Pradhan) সাক্ষাৎ। আর এই সাক্ষাৎকে কেন্দ্র করেই সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমত বিবৃতি জারি করে কুণালের বিরুদ্ধে ‘অনাহুত অতিথি’র অভিযোগ এনেছে বিজেপি(BJP)। যদিও পালটা রাজ্য বিজেপি নেতাদের এহেন মন্তব্যকে পাল্টা কটাক্ষ করে, আসল সত্যিটা প্রকাশ্যে আনলেন কুণাল।

সেদিনের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বুধবার টুইট করে কুণাল ঘোষ লেখেন, “হ্যাঁ, ঘটনাচক্রে শ্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আমার সাক্ষাত হয়েছে যখন আমি আমার বাড়িতে ফিরছিলাম। কিন্তু ভাবতে পারিনি ছোট ব্যাপারটা বিজেপিকে এমনভাবে নাড়িয়ে দেবে। এই ঘটনায় কোনো রাজনীতি ছিল না। ওই একই বিল্ডিংয়ে আমাকে দেখে স্থানীয় বিজেপি কর্মীরা সৌহার্দ্যপূর্ণভাবে আমাকে ভেতরে নিয়ে যান।”

এর পাশাপাশি তিনি আরও লেখেন, “সুন্দর প্রশংসা এবং মিষ্টির জন্য শ্রী ধর্মেন্দ্র প্রধানকে ধন্যবাদ। ওনার কাছে আমি আমার প্রাক্তন সাংসদের পরিচয় ব্যবহার করিনি। ধর্মেন্দ্র প্রধান সেখানে উপস্থিত বিজেপি নেতাদের সংসদে আমার বক্তৃতার প্রশংসা করেছিলেন। আর এখন আমি বিজেপির এই ধরনের নড়বড়ে প্রতিক্রিয়া উপভোগ করছি। যা প্রমাণ করে বিজেপির নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব। এটা আমার কাছে এখন সত্যিই মজার বিষয়।”

উল্লেখ্য, মানিকতলায় সোম মণ্ডল নামে এক আইনজীবীর ফ্ল্যাটে গত শনিবার বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাৎপর্যপূর্ণভাবে সোহমের ফ্ল্যাটের ঠিক উপরের তলাতেই কুণাল ঘোষের ফ্ল্যাট। সেখানেই কুণাল ঘোষের সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের বৈঠক হয় বলে জল্পনা ছড়ায়। এবিষয়েই সম্প্রতি বিবৃতি জারি করে বিজেপির তরফে জানানো হয়, মানিকতলা এলাকায় একটি বাড়িতে দলের একটি সাংগঠনিক বৈঠক ছিল। বৈঠকের শেষে নৈশ্যভোজেরও আয়োজন ছিল। কার্যকর্তাদের নিয়ে সেই বৈঠকে বিনা আমন্ত্রণে হাজির হন কুণাল ঘোষ। একইসঙ্গে বিজেপি জানায়, আমন্ত্রণ ছাড়াই তিনি চলে আসেন, যা আশা করা যায়নি। সেখানে কুণালের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কোনও আলোচনা হয়নি। কেবলমাত্র কুণাল সেখানে গিয়ে মন্ত্রীকে জানান যে, তিনি প্রধানের রাজ্যসভার সহকর্মী। এ ধরনের কিছু সৌজন্যমূলক আলাপচারিতা ছাড়া কোনও কথা হয়নি। আচমকা এভাবে বিনা আমন্ত্রণে কুণাল সেখানে হাজির হওয়ার পরেই ধর্মেন্দ্র প্রধান চলে যান বলে দাবি করে বিজেপি। এবার বিজেপির বিবৃতির পালটা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...