Wednesday, June 24, 2026

মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার মেঘালয়ের বিজেপির সহ-সভাপতি

Date:

Share post:

মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার মেঘালয়ের বিজেপির (BJP) সহ-সভাপতি বেরনার্ড এন মারাক (Bernard N Marak)৷ মঙ্গলবার রাতে তাঁকে উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে গ্রেফতার( Arrest) করা হয়। মারাকের পাশাপাশি এই কাজে জড়িত সন্দেহে আরও ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে সাত শিশুও। মেঘালয় পুলিশের তরফে জানানো হয়েছে, বেরনার্ড একজন প্রাক্তন জঙ্গি নেতা ৷

মেঘালয়ের এই বিজেপি নেতার বিরুদ্ধে শিশুদের যৌনব্যবসায় নামানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ নিয়ে আগেই মামলা হয়েছিল। গত ২৩ জুলাই বিজেপি নেতার রিসর্টে হানা দেয় পুলিশ। সোমবার তুরা আদালত বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। মঙ্গলবার মেঘালয় পুলিশ লুকআউট নোটিশ জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় বার্নার্ড এন মারাককে।

উল্লেখ্য, মেঘালয়ের রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, যখন ওই শিশুদের উদ্ধার করা হয় তখন তারা এতটাই আতঙ্কিত ছিল যে ভালভাবে কথাও বলতে পারছিল না। শুধু মধুচক্র নয়, মানবপাচারের অভিযোগও উঠেছে মারাক-এর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মধুচক্র ও মানবপাচারের মতো গুরুতর অভিযোগ আসায় পুলিশ ওই রিসর্টে তল্লাশি অভিযান চালায়। যদিও ওই নেতার রেহাইয়ের দাবিতে সরব হয়েছেন মেঘালয়ের বিজেপি সভাপতি আর্নেস্ট মাওয়ারি। তাঁর দাবি, বার্নার্ডের জীবনের ঝুঁকি রয়েছে। তাই রাজ্যপালের কাছে অনুরোধ তাঁকে এই অভিযোগ থেকে রেহাই দেওয়া হোক। তবে বিজেপির সহ-সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে ওই বিজেপি নেতার বিরুদ্ধে রীতিমত ক্ষুব্ধ মেঘালয়বাসী।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...